সজিব আল বাহার
বিজয়ের নেশায় মত্ত হয়েছি,
দেখিয়ে চলেছি কত রূপ!
আয়নায় দেখে চেনা যায় না,
এ যে কার প্রতিরুপ!
দিন বদলের দিন চলে গেল,
না বদলিয়ে দিন;
চিরচেনা খোদ মানুষটাকেই
বদলাতে আজ মিছিল।
সেই মিছিলে স্লোগান আবার-
“প্রত্যেকে মোরা প্রত্যেকের তরে,
গড়বো দেশ এবার একইসাথে।”
মাঘ-ঘাট, হাট-বাজার নেই,
নেই বস্তি কিংবা;
অজোপাড়া গাঁর ওলি-গলি
নদ-নদী খাল-বিল পেরিয়ে
ছুটে চলেছো প্রত্যেকের তরে!
এবার বিজয় পেয়ে গেলে রে ভাই,
থাকবে কি আর দুঃখ!
প্রত্যেকের তরে প্রত্যেকে মোরা।
উন্নতির জল্পনা-কল্পনার নাই শেষ!
ঘুচে যাক অভাব, ভাঙুক শোষণ;
ফুরাতে আপনার-আমার দুঃখের দিন
ফুটুক নতুন ভোরের রঙিন রোশনিন,
বিজয় তাই অতিব জরুরি!
এই বুঝি তোমার বুলি!
বলি, ও নেতা ভাই, আগামীর কর্ণধার,
বিজয় শেষে খোঁজ খবর আপনার
মিলবে কি কোথাও আর?
মিছিলে থাকা মুখগুলো কি
ফের পাবে তোমার দরজার ধার?

সজিব আল বাহার
আধুনিক ভাষা ইন্সটিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সেশন: ২০২৩-২০২৪