রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
ক্ষমতার মুখোশ সরকার বদলায়, এমপি বদলায়,ভাগ্য বদলায় না কুড়িগ্রামের মানুষের সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসন বদ্ধপরিকর, কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত   কুড়িগ্রাম ৪ আসনে মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ।  বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকের বিক্ষোভ কুড়িগ্রামে আইনি নোটিশকে তোয়াক্কা না করে নিকাহ নামার কাজ করার অভিযোগ। ‎ কুড়িগ্রামের সর্বশেষ ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী, যা বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়  জবিতে সম্পন্ন হলো শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ নতুন দুটি টেলিভিশনের অনুমোদন দিল তথ্য মন্ত্রণালয় ‘সেফ এক্সিট’ ভাবনায় অন্তর্বর্তী সরকারের একাংশ: নাহিদ ইসলাম
Notice :
ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ দিচ্ছে সময়ের সাতকাহন 

৭ জেলায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে প্লাবন আশঙ্কা, সতর্ক করলো পানি উন্নয়ন বোর্ড

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় (৬ অক্টোবর সকাল ৯টা পর্যন্ত) দেশের চারটি বিভাগ—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে—and ভারতীয় উজান অংশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং ৭ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন এসব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে। তবে তৃতীয় দিনে পানি সমতল স্থিতিশীল থাকার পূর্বাভাস রয়েছে।

ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। তবে আগামী দুই দিনে পুনরায় বৃদ্ধি পেতে পারে। এর ফলে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

রংপুর ও রাজশাহী বিভাগের যমুনেশ্বরি, করতোয়া, আপার-করতোয়া, আপার-আত্রাই ও আত্রাই নদীর পানি সমতলও গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পুনর্ভবা, টাঙ্গন ও মহানন্দা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। ঘাঘট নদীর পানি সমতল কিছুটা হ্রাস পেয়েছে। তবে, ভবিষ্যতে দুই দিন এসব নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।



Our Like Page